বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, জিততে পারল না মায়ামি

বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, জিততে পারল না মায়ামি

প্রথম ডেস্ক

২০/০৮/২০২৬ ১১:২৭:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মাঠে ফিরলেও গোলের দেখা পাচ্ছিলেন না লিওনেল মেসি। অবশেষে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গোল করে সেই অপেক্ষার অবসান ঘটালেন আর্জেন্টাইন তারকা। তবে মেসির গোলেও জয় পায়নি মায়ামি, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সুবরু পার্কে ম্যাচের একপর্যায়ে বাঁ পায়ের শটে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। গোলের পর সতীর্থরা তাকে জড়িয়ে ধরে উদ্‌যাপন করেন। বাবার মৃত্যুর পর এটিই মেসির প্রথম গোল।

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর দ্রুতই আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। তবে ফেরার পর প্রথম ম্যাচে গোল করতে পারেননি তিনি।

চলতি সপ্তাহে বাবাকে স্মরণ করে আবেগঘন একটি বার্তা দেন মেসি। সেখানে নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বাবার শারীরিক অবস্থার অবনতির সময় সাম্প্রতিক ফিফা বিশ্বকাপে খেলতে গিয়ে যে মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিও স্মরণ করেন মেসি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে গোলটি চলতি মৌসুমে মেসির ১৩তম। এর ফলে এমএলএসের গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে রয়েছেন তিনি। গত মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন মেসি।

এদিকে ম্যাচের আগে টানা তিন ম্যাচে হেরেছিল এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসির গোলের পরও সেই জয়ের খরা কাটেনি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad