ছাতকে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্তের আবেদন

ছাতকে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্তের আবেদন

প্রথম ডেস্ক

১৯/০৮/২০২৬ ২১:২৬:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো.শফিকুর রহমানের বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি, হাজিরা খাতায় সময় জালিয়াতি, দায়িত্বে অবহেলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন অভিভাবক ও এলাকাবাসীর পক্ষের সচেতন নাগরিক রুমেন আহমেদ।

১৯ আগস্ট দেওয়া আবেদনে অভিযোগ করা হয়, মাওলানা মো. শফিকুর রহমান ২০০০ সালের সেপ্টেম্বর মাসে মাদ্রাসায় যোগদানের পর থেকে নিয়মিত দায়িত্ব পালন করছেন না। সপ্তাহে ২ থেকে ৩ দিন অনুপস্থিত থাকা এবং উপস্থিতির দিনেও নির্ধারিত সময়ের পরে মাদ্রাসায় আসা ও ইচ্ছামতো চলে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া হাজিরা খাতায় প্রকৃত সময়ের পরিবর্তে নির্ধারিত সময় উল্লেখ করে স্বাক্ষর করার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাদ্রাসার সুপার বিষয়গুলো জানার পরও ব্যবস্থা নেননি। তাঁর আশ্রয়-প্রশ্রয়ে ওই শিক্ষক হাজিরা খাতায় অনিয়ম করার সুযোগ পাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অনিয়ম নিয়ে অভিভাবক বা স্থানীয় কেউ কথা বলতে গেলে রাজনৈতিক ও সামাজিক প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

এছাড়া মাদ্রাসার আলিম শ্রেণি খোলার জন্য এলাকাবাসী ও প্রবাসীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা অনুদান সংগ্রহ করা হলেও এর আয়-ব্যয়ের হিসাব দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীরা এসব অভিযোগের নিরপেক্ষ ও জরুরি তদন্ত করে অভিযুক্ত শিক্ষক এবং তাঁকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠা সুপারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad