পরিচালকের অনুরোধে সিনেমার ক্লাইমেক্স নির্মানের দায়িত্ব নিলেন অজয়

পরিচালকের অনুরোধে সিনেমার ক্লাইমেক্স নির্মানের দায়িত্ব নিলেন অজয়

প্রথম ডেস্ক

২২/০৮/২০২৬ ১৪:২০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বলিউড অভিনেতা অজয় দেবগন। শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে পরিচালক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ‍তিনি। নির্মান করেছেন বেশ কয়েকটি সিনেমা। 

এমনকি ‘রেঞ্জার’ নামে নতুন যে সিনেমায় অভিনয় করছেন অজয়, তার মূল পরিচালক তিনি না হলেও ক্লাইমেক্স দৃশ্যের জন্য নিজেই বসেছেন পরিচালকের আসনে।

পরিচালক জগন শক্তি আগেই অজয় দেবগন ও সঞ্জয় দত্তকে নিয়ে রেঞ্জার সিনেমার ক্লাইমেক্সের অ্যাকশন দৃশ্য শুট করেছিলেন। তবে শুটিং শেষে পরিচালকের মনে হয়, দৃশ্যটিকে আরও জাঁকজমকপূর্ণ ও বড় ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারলে দর্শকেরা ভিন্ন অভিজ্ঞতা পাবেন। সেই ভাবনা থেকে পরিচালক জগন শক্তি দৃশ্যটি নতুনভাবে পরিচালনার অনুরোধ জানান অজয়কে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে রেঞ্জার সিনেমার ক্লাইমেক্সের রিশুট শুরু হয়েছে। অ্যাকশন ডিরেক্টর কেভিন কুমারকে সঙ্গে নিয়ে অজয় এই অ্যাকশন দৃশ্যের নির্দেশনা দিচ্ছেন।

বন্য প্রাণী সংরক্ষণ ও বাঘ রক্ষার লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে রেঞ্জার সিনেমার গল্প। এতে অজয়কে দেখা যাবে একজন ফরেস্ট অফিসারের ভূমিকায়, যে চোরা শিকারিদের হাত থেকে বনের বাঘ রক্ষা করতে মরিয়া। 

অন্যদিকে সঞ্জয় দত্ত অভিনয় করছেন এক নৃশংস চোরা শিকারি চক্রের প্রধানের চরিত্রে। নতুন শুটিং করা ক্লাইমেক্স দৃশ্যে অজয় ও তার দলের সঙ্গে সঞ্জয় দত্তের শিকারি বাহিনীর এক রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা যাবে।

এর আগে কাজল অভিনীত ‘মা’ সিনেমার শুটিংয়ের সময়ও কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য নতুনভাবে শুট করেছিলেন অজয়। এ ছাড়া ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’ ও ‘ভোলা’ নামে চারটি সিনেমা পরিচালনা করেছেন তিনি।


 

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad