অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ভাস্কর ব্যানার্জি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ভাস্কর ব্যানার্জি

প্রথম ডেস্ক

২৩/০৮/২০২৬ ১২:২৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চার দশকেরও বেশি সময় ধরে বাংলা বিনোদন জগৎ মাতিয়ে রাখা জনপ্রিয় অভিনেতা ভাস্কর ব্যানার্জি সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিছুদিন ধরেই চলাফেরায় বেশ অস্বস্তি অনুভব করছিলেন তিনি।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার হিপ বা নিতম্বে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি কলকাতার বি পি পোদ্দার হাসপাতালে চিকিৎসাধীন।

বাবার অস্ত্রোপচারের খবর ও ছবি  সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তার ছেলে ইন্দ্র। হাসপাতালের বিছানায় হাতে ফোন নিয়ে হাসিমুখে বসে থাকা ভাস্কর ব্যানার্জির একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন,

“৪০ বছরেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে মানুষটির প্রতি সবার ভালোবাসা দেখেছি। তবে আমার কাছে তিনি শুধুই একজন অভিনেতা নন, আমার বাবা।”

বাবার এই লড়াকু মনোভাবকে কুর্নিশ জানিয়ে ইন্দ্র আরও লেখেন, “জীবনের বহু চরিত্রে অভিনয় করে বহু কঠিন সময় পেরিয়েছো। তবে আমার কাছে তোমার সবচেয়ে বড় পরিচয়- তুমি আমার বাবা। এই লড়াইয়েও তুমি জিতবে এবং আবারও নিজের পায়ে দাঁড়িয়ে আগের মতোই হাসবে।”

নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, গত ২০ আগস্ট তার সফল অস্ত্রোপচার হয়েছে। বয়সজনিত কারণে হাঁটাচলায় সমস্যা বাড়ায় ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হন তিনি।

রসিকতা করে ভাস্কর ব্যানার্জি বলেন, “আমাদের মতো অভিনেতাদের তো পা আর কোমরই আসল হাতিয়ার। হাঁটতেই যদি না পারি, তবে কাজ করবো কী করে?”

পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লাগলেও আসছে দুর্গাপূজার আগেই সুস্থ হয়ে সেটে ফেরার আশা ব্যক্ত করেছেন তিনি।

পর্দার প্রিয় মুখ ভাস্কর ব্যানার্জির অসুস্থতার খবর ছড়াতেই বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তবে হিপের সফল অপারেশন এবং হাসপাতালে তার হাসিমুখের ছবি দেখে কিছুটা স্বস্তি ফিরেছে অনুরাগী মহল।

সোশ্যাল মিডিয়ায় সবাই এখন এই লড়াকু অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad