ভয়াবহ দুর্ঘটনার শিকার অভিনেতা অর্জুন বিজলানি

ভয়াবহ দুর্ঘটনার শিকার অভিনেতা অর্জুন বিজলানি

প্রথম ডেস্ক

২৩/০৮/২০২৬ ১৫:০৮:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা অর্জুন বিজলানি। মারাত্মক দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও সৌভাগ্যবশত বড় কোনো আঘাত ছাড়াই সুস্থ আছেন এই অভিনেতা। নিজের এই দুর্ঘটনার খবর এবং বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করে ভক্তদের নিজেই জানিয়েছেন তিনি।

জানা গেছে, সম্প্রতি হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিংয়ের একটি বিনোদনমূলক অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন অর্জুন। সেখানে তিনি হাজির হয়েছিলেন তার নতুন ওটিটি সিরিজ ‘চুম্বক’-এর প্রচারণায়। কাজ শেষে ফেরার পথেই আকস্মিক এই দুর্ঘটনার শিকার হয় তার গাড়িটি।

দুর্ঘটনার পর অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তিনি অনুরাগী, বন্ধু ও সহকর্মীদের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত করেন যে তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।

উল্লেখ্য, ভারতীয় টেলিভিশনের অতি পরিচিত মুখ অর্জুন ‘নাগিন’ ধারাবাহিকে ‘ঋত্বিক’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই তারকা।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad