হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ক্ষোভ প্রকাশ ও ফার্মাসিস্টকে বদলি

হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ক্ষোভ প্রকাশ ও ফার্মাসিস্টকে বদলি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৯/০৮/২০২৬ ১৭:০০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কোনো কর্মকর্তা-কর্মচারীকে আগে থেকে না জানিয়ে হঠাৎ করেই হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (২৯ আগষ্ট) বেলা ১২টার দিকে আকস্মিকভাবে হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরাও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশও দেন তিনি।

এদিকে, হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেওয়া হয়।


ফয়সল চৌধুরী/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad