বাঁশখালীতে লন্ডন প্রবাসীদের সহায়তায় ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ
চট্রগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে লন্ডন প্রবাসীদের সহায়তায় ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী (ঢেউটিন) বিতরণ করা হয়েছে।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে'র অর্থায়নে ও বাঁশখালীর কৃতিসন্তান লন্ডনপ্রবাসী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরে আলম দিদারের সার্বিক সহযোগিতায় ২৮ আগস্ট বিকালে বৈলছড়ী ইউনিয়নের ঘোনাপাড়ায় ৫৪ পরিবারের মাঝে ১০৮ বান (৫টন) ঢেউটিন বিতরণ করা হয়।
প্রভাষক মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে'র সভাপতি সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও স্বাগত বক্তব্য দেন ব্যারিস্টার বদরে আলম দিদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অসীম কুমার দে, সারওয়ার আলম, ফেরদৌস আলম, আব্দুল আজিজ, জসিম উদ্দিন, আবুল হাসেম, সাকিব, আরাফাত, নাসির উদ্দিন, জাহাঙ্গীর, ইমরান হোসেন শাকিল, আজগর, মৌলনা নাসির, সেলিম, ইউনুস সাওদাগর প্রমুখ।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: