হবিগঞ্জে র‌্যাবের জালে নারীসহ ২ মাদক কারবারি, উদ্ধার ৩৮০০ পিস ইয়াবা

হবিগঞ্জে র‌্যাবের জালে নারীসহ ২ মাদক কারবারি, উদ্ধার ৩৮০০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

৩০/০৮/২০২৬ ১৮:১১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (৩০ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। এর আগে একই দিন রাত ১টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট থানার শিমুলতলা গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. আফজাল মিয়া (৪০) এবং খুলনা জেলার পাইকগাছা থানার পাইকগাছা গ্রামের আলী মিয়ার স্ত্রী মারুফা আক্তার (২৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সিলেট থেকে রংপুরগামী ‘সাগরিকা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়।

পরবর্তী সময়ে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালকের পাশ দিয়ে দুজন নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা ২০টি কালো রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেট থেকে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফয়সল চৌধুরী / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad