চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল গ্রেপ্তার

চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/০৯/২০২৬ ১৬:০৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. জামাল মিয়াউপজেলা তাঁতীলীগের সভাপতি মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে জামাল মিয়াকে গ্রেপ্তার করে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামাল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad