কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধ বিদ্যুৎ সংযোগ, জব্দ মিটার-চার্জার

কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধ বিদ্যুৎ সংযোগ, জব্দ মিটার-চার্জার

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৯/০৯/২০২৬ ২১:০৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি মিটার ও নয়টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলার আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামাণিক জয়।

কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ব্যবহৃত একটি মিটার ও নয়টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্বের ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়েছে।

অভিযানে বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া অংশ নেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad