শ্রীমঙ্গলে ভারতীয় চোরাচালানী প্রসাধনীসহ দুইজন গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানী প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানার ৭নং রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ৯নং সেকশনের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উদনাছড়া চা বাগানের ৮নং বস্তির বাসিন্দা মিলন তাঁতী (২৮), পিতা মদন তাঁতী এবং কাজল রাজগড় (২১), পিতা গনেশ রাজগড়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৭২ পিস প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে DOT KEY Vitamin C+E Super Bright Gel Face Wash ১৪০ পিস, DOT KEY Vitamin C+E Super Bright Sunscreen ৫২ পিস, MARS BB Cream ১০০ পিস, MARS Kohl of Fame Kajal ৫০ পিস, Garnier Bright Complete Vitamin C+ Face Wash ১০০ পিস এবং 1% Salicylic Acid Oil-Free Daily Face Moisturizer ৩০ পিস।
উদ্ধারকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে এসব মালামাল জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় প্রসাধনী সামগ্রী বাংলাদেশে নিয়ে আসে।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহিন আহমেদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: