শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৬ ১৪:৫৪:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মো. আলমগীর হোসেন নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলমগীর শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারি এবং একই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

এ ঘটনায় শিশুটির বাবা বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শরীফপুর ইউনিয়নে আলমগীরের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ থানাধীন শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজারের একটি ওষুধের দোকানে শিশুটিকে নির্যাতন করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি শরীরে ব্যথার কথা জানালে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে শরিফপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বেলাল হোসেন বলেন, আলমগীর হোসেন ২০১৮ সালের পর থেকে আমাদের রাজনীতির সঙ্গে সক্রিয় নন। জামায়াত সমর্থন করতেন তবে বর্তমানে তার দলে কোনো পদ-পদবি নেই।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, শিশু নির্যাতনের অভিযোগের পর আলমগীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নীরব চাকলাদার/ পূড়া বাড়াইক/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad