সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে শিশুসহ নিখোঁজ ২
Led Bottom Ad

সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে শিশুসহ নিখোঁজ ২

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

২৩/০৮/২০২৫ ১৬:২৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারাম হাওরে এ দুর্ঘটনা ঘটে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিখোঁজরা হলেন,উপজেলার কেশবপুর গ্রামের সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।


পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ছোট একটি নৌকায় সাতজন যাত্রী কান্দাপাড়া থেকে মহেশপুরের উদ্দেশ্যে রওনা দেন। দারাম হাওরে পৌঁছালে হঠাৎ প্রবল বাতাসে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।


ওসি এনামুল হক বলেন, “ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad