হবিগঞ্জে ছাত্রের হাতে ছাত্র খুন
হবিগঞ্জের মাধবপুরে এক ছাত্রের ছুরিকাঘাতে অপর এক ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকায় একজন কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ ( মঙ্গলবার) সকালে ইটাখোলা আলহাজ্বাহ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল জানান, মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১১.৩০ মিনিটের মধ্যে ইটাখোলা আলহাজ্বাহ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ( রাফি) কে ছুরিকাঘাত করে একই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এহসানুল হক ( নবিন) ।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগন্জ সদর হাসপাতালে প্রেরন করে।
মাধবপুর থানার ওসি শহিদউল্ল্যাহ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ঘটনায় জড়িত এহসানুল হক ( নবিন) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: