তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৫, একজন কে অর্থদণ্ড
Led Bottom Ad

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৫, একজন কে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৭/০৮/২০২৫ ২২:০৯:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে প্রশাসন। 


বুধবার( ২৭আগষ্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ- আনসার বাহিনী'র ফোর্স নিয়ে  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০অনুসারে আটককৃতদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এছাড়াও, একই অভিযানে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আরও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


দন্ডিত আসামিরা,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের (১) ফজর আলী(৫০) পিতা- আব্দুল লতিফ সাং- বদরপুর(২) আব্দুর রশিদ(৩১) পিতা- আলকাজ সাং- আমবাড়ি (৩)মিস্টার নুর (২৮)পিতা- আব্দুল হাই সাং- হলহলিয়া(চরগাও)(৪) মিয়া চান(২২) পিতা- জহির আলী  সাং- আমতৈল(৫) জাহাঙ্গীর আলম(২৮)পিতা- মৃত কালা মিয়া সাং- আমতৈল।


তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ শাহরুখ আলম শান্তনু এর সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad