দোয়ারাবাজার থেকে বিদেশী রিভলবার উদ্ধার
Led Bottom Ad

দোয়ারাবাজার থেকে বিদেশী রিভলবার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৮/০৮/২০২৫ ১২:০১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) ভোর রাতের একটু আগে উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবি। পরবর্তীতে তল্লাশী অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ৩ ঘটিকায় মাওলারপাড় ব্রিজের পশ্চিম পার্শ্বে বড়ই গাছের নীচ হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি বিদেশী রিভলবার (মেড ইন ইউএসএ) উদ্ধার করা হয়।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad