তাহিরপুরে ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশ
Led Bottom Ad

প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহিরপুরে ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৯/০৮/২০২৫ ১৬:১৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী আহমদ ও মিলন মিয়া’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ আগস্ট) বিকেলে  তাহিরপুর বাজারে স্থানীয় একটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন- আলী আহমদ ও ব্যবসায়ী মিলন মিয়া তিনি বলেন, আমি  দীর্ঘ দিন ধরে তাহিরপুর উপজেলায় সম্মানের সাথে ব্যবসা ও সমাজসেবা মূলক কর্মকাণ্ড করে আসছি। 


আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আমরা লোক মুখে শুনতে পারি গত দুইদিন পূর্বে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘটিত হয়। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে গতকাল (২৭আগস্ট) পূর্ব শুত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আমি আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানায় তানিম আহমদ লিংকন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। এবং আমাদের ও আমাদের পরিবারের সম্মান বিনষ্ট করতে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করা হয়। যা আমাদের পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 


যে আমাদের সম্মানহানীর চেষ্টা করে অপপ্রচার চালাচ্ছে সেই তানিম আহমদ লিংকন মূলত সে নিজেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সে একজন নিয়মিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। যা সামাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবগত আছেন।


আমরা জোর দিয়ে বলতে চাই, এ ধরনের অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়।

আমাদের দাবি:মিথ্যা মামলা ও অভিযোগগুলো অবিলম্বে তদন্ত সাপেক্ষে বাতিল করার দাবি জানাই। বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করছি—আপনারা যেন যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রচার করেন এবং কারও মিথ্যা তথ্যের ফাঁদে পা না দেন।

শেষে আবারও বলছি, আমরা ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।


সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad