জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন
Led Bottom Ad

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৯/০৮/২০২৫ ২১:০৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের ছালিক মিয়া পীর (৪৫) প্রতিপক্ষ তার ভাগ্নে দিলদার খান এর সুলফির আঘাতে নিহত হয়েছেন। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালিক মিয়া পীর কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রামের মৃত মাতাব মিয়া পীরের ছেলে।


জানা যায়, ছালিক মিয়ার সঙ্গে তাঁর আপন ভাগ্নে দিলদারের মনোমানিল্য চলছিল। এরই জেরে শুক্রবার (২৮ আগিষ্ট) দুপুরে দিলদার তাঁর আরও দুই ভাইকে সঙ্গে নিয়ে ছালিক মিয়ার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত ছালিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিলদার ও তাঁর ভাইয়েরা পালিয়েছেন। অভিযুক্ত দিলদার খান শান্তিগঞ্জ উপজেলার বড়মুহা গ্রামের খলিল খানের ছেলে।


নিহত ছালিক মিয়ার ছোট ভাই নুর মিয়া বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিলদার তাঁর ভাইদের সঙ্গে নিয়ে হামলা করে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি খুনিদের বিচার চাই।


এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad