জগন্নাথপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
Led Bottom Ad

জগন্নাথপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

৩০/০৮/২০২৫ ১৮:২৬:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে থানা পুলিশ।  শনিবার (৩০আগষ্ট) সকাল ৭টায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা, নেতৃত্বে এসআই মো. আল আমিন সহ একদল পুলিশ কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত এরালিয়া বাজার এলাকা থেকে উপজেলার  কলকলিয়া ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গোড়ারগাঁও গ্রামের মৃত ফরিদ খাঁন সামছুল নুর খাঁন ওরফে শামসুদ্দিন নুর (৩৮) গ্রেফতার করেন।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের পুলিশের বিশেষ অভিযানে কলকলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায়  বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হইয়াছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad