দিরাইয়ে নিখোঁজের চারদিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাইয়ে চারদিন আগে নিখোঁজ মো. কপিল মিয়া (৩২)-এর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তিনি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে। শনিবার (৩০ আগস্ট) বিকালে নিজ বসত বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভোর থেকে মানসিক ভারসাম্যহীন মো. কপিল মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। ২৮ আগস্ট কপিল মিয়ার নিখোঁজ সংবাদ দিরাই থানায় সাধারণ ডায়েরি করেন তার পিতা। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুর্গন্ধ ছড়িয়ে পড়লে গ্রামের লোকেরা খোঁজাখুজি করে বাড়ির পাশের ঝোপে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় কপিল মিয়ার অর্ধগলিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: