তাহিরপুরে কলাগাঁও ছড়ায় মোবাইল কোর্ট অভিযানে আটক ৪
Led Bottom Ad

তাহিরপুরে কলাগাঁও ছড়ায় মোবাইল কোর্ট অভিযানে আটক ৪

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/০৯/২০২৫ ২০:২৭:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বালু বোঝাই নৌকাসহ ৪জনকে আটক করা হয়। এরপর আদালত বসিয়ে আটককৃত আসামিদ্বয়কে বিভিন্ন মেয়াদ কারাদণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০অনুসারে আটককৃত তিনজনকে ৪দিনের কারাদণ্ড আর ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। 


দন্ডিত আসামিরা সবাই ,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের,তোহান(১৯)ময়না মিয়া (৩৭) মনসুর আলম (২০)মোঃ পরোয়ার মিয়া (২০)।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান মানিক এর অফিসিয়াল ফেইবুক আইডিতে  এর সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad