মৌলভীবাজারে পিয়াস ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

মৌলভীবাজারে পিয়াস ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৩/১১/২০২৬ ১৫:০৫:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর সড়কের কাপ্তান মার্কেট নামে পরিচিত পিয়াস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দ্রুত খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad