সিলেট ও মৌলভীবাজার সফরে আসছেন দুই মন্ত্রী; থাকছে নানা কর্মসূচি

সিলেট ও মৌলভীবাজার সফরে আসছেন দুই মন্ত্রী; থাকছে নানা কর্মসূচি

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১১/২০২৬ ১৮:৫৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ও মৌলভীবাজার আসছেন সরকারের দুই মন্ত্রী। তারা হলেন—সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।   

মন্ত্রণালয় ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুই মন্ত্রী আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একই ফ্লাইটে (বিএস-৫৩৩) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে দুপুর ১২টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।   

বাণিজ্য মন্ত্রীর কর্মসূচি 

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি একদিনব্যাপী সফরে সিলেট জেলার বিভিন্ন উন্নয়নমূলক, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।   

বাণিজ্য মন্ত্রীর সফরসূচীর মধ্যে রয়েছে দুপুর ১২:২০: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন। দুপুর ০১:২০ ও ০১:৩০: হযরত শাহপরান (রহ.) মাজার রোড সংলগ্ন এলাকায় শাহপরাণ মদিনা আবাসিক এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ এবং মাজার রোড হতে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা, সীমানা দেওয়াল, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন।

বিকাল ৩ টায় নগরের রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে যোগদান।

সাড়ে ৫ টায় পশ্চিম জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসেবল ফাউন্ডেশন পরিদর্শন। সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট সার্কিট হাউজে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।


সংস্কৃতি মন্ত্রীর কর্মসূচি

অন্যদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি দুই দিনের সফরে মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।   

সংস্কৃতি মন্ত্রী’র কর্মসূচীর মধ্যে রয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমিতে উপস্থিত হবেন এবং বিকাল পৌনে ৪টায় শিববাজারে ঐতিহ্যবাহী ১৮৪তম মণিপুরী মহারাসলীলার রাখালনৃত্য উপভোগ করবেন। সন্ধ্যা ৭টায় মহারাসলীলা সেবা সংঘ আয়োজিত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাত ১১টায় জোড়ামন্ডপে রাসনৃত্য দর্শন শেষে মণিপুরী ললিতকলা একাডেমিতে রাত্রিযাপন করবেন।

পরদিন ২৫ নভেম্বর (বুধবার) সকাল ৯টায় কমলগঞ্জ থেকে সিলেটের গোয়াইনঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং পথে সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। দুপুর ২টায় গোয়াইনঘাট ডাকবাংলোতে পৌঁছে বিকাল ৩টা ২০ মিনিটে জৈন্তাপুর উপজেলার জৈন্তেশ্বরী কমপ্লেক্স, জৈন্তা রাজবাড়ি, রাজার পান্থশালা ও রাজা বিজয় সিংহের সমাধিসৌধ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টায় সিলেট সার্কিট হাউজে অবস্থান শেষে রাত ৮টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে (বিএস-৫৪০) ঢাকায় ফিরবেন।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad