সিলেটে হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃ/ত্যু

সিলেটে হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃ/ত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১১/২০২৬ ১৩:৩২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। তিন শিশুরই মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তাদের বয়স ৯ মাস থেকে ১ বছর ২ মাসের মধ্যে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুদের মধ্যে মুনতাহা জান্নাত ফারিহার বয়স ১ বছর ২ মাস। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। গত ২২ নভেম্বর তার মৃত্যু হয়। তার অভিভাবক রফিক উল্লাহ।

অন্যদিকে, ৯ মাস বয়সী বর্ষণের মৃত্যু হয় ২৩ নভেম্বর। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। তার অভিভাবক সুমন দাস।

একই দিন মারা যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ বছর বয়সী প্রিয়নশি দাস। তার অভিভাবক শ্যামলাল দাস।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন তিন শিশুর মৃত্যুসহ সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯। এর মধ্যে সন্দেহভাজন হাম রোগে ২১৯ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে ১০১, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad