নগরের কাষ্টঘরে জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান, ৬ জনের অর্থসহ কারাদণ্ড
নগরীর কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ছয় মাদকসেবীর বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করা হয়। এসব মামলায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
মাদকমুক্ত সিলেট গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: