লাখাইয়ে ইপিআই টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন

লাখাইয়ে ইপিআই টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন

নিজস্ব প্রতিনিধি, লাখাই

২৩/১১/২০২৬ ২১:৪৪:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সরেজমিনে পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। 

সোমবার (২৩ নভেম্বর) তিনি উপজেলার লাখাই ১ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাব-ব্লক ঘ-১-এ চলমান টিকাদান কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, ভ্যাকসিন সংরক্ষণ পদ্ধতি, রেজিস্টার খাতা ও অন্যান্য নথিপত্র তদারকি করেন। শিশু ও মায়েদের শতভাগ টিকাদান নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সেবার মান বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও গতিশীল করার ওপর জোর দেন।এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এবং লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন। 

এ ছাড়া স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে ছিলেন।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad