হবিগঞ্জে বাড়ি থেকে ধরে এনে গলা কেটে হত্যা, আটক ১
হবিগঞ্জের বাহুবলে জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়োগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জামাল নোয়োগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্ত্রী জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ১০/১৫ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দুরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে। এসময় তিনি ঘটনার সাথে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে শিবলু নামের একজনকে আটক করা হয়ে। জামালের বিরুদ্ধে ১৭টি ডাকাতি মামলা রয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: