হবিগঞ্জে এবার ৬৬১ মন্ডপে হবে দুর্গোৎসব
Led Bottom Ad

হবিগঞ্জে এবার ৬৬১ মন্ডপে হবে দুর্গোৎসব

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৫/০৯/২০২৫ ২০:৪৩:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য হবিগঞ্জ জেলায় ৬৬১টি মন্ডপ প্রস্তুত করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথি দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আচার-অনুষ্ঠান। ১ অক্টোবর মহা অষ্টমী ও ২ অক্টোবর মহানবমী পূজা। ৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। 


পূজাকে কেন্দ্র করে সারাদেশের মতো হবিগঞ্জেও পূজারি ও ভক্তের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। গত বছর ৬৪৩ টি মন্ডপে দুর্গোৎসব হলেও এবার তা বেড়ে দাড়িয়েছে ৬৬১ টিতে। পূজারিদের বিশ্বাস- অসুর বিনাশী দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ সাধন হয়ে শান্তি বিরাজ করবে মর্ত্যে।


হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, জেলায় এবার পূজা মন্ডপের সংখ্যা ৬৬১টি। এছাড়া বিভিন্ন উপজেলায় ও পৌরসভার মধ্যে সদর উপজেলায় ৪১, হবিগঞ্জ পৌরসভায় ৩৬, শায়েস্তাগঞ্জ পৌরসভা ৮ ও উপজেলা ১২, আজমিরীগঞ্জে ৩৫, মাধবপুরে ১১৫, চুনারুঘাটে ৮৫ , নবীগঞ্জে ৯৩, লাখাই উপজেলা ৬৬, বাহুবল উপজেলা ৫২ এবং বানিয়াচং উপজেলার ১১৯ টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্ঠিত হবে।


পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু বলেন, ‘প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের পথে। তারপরও বাকি কাজ শেষ করার জন্য দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। মন্ডপ সাজসজ্জার কাজ শেষ করলেই উৎসবের আমেজে মেতে উঠবেন সবাই। পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সব পূজারি ও ভক্তের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।’


তিনি জানান, প্রত্যেক মন্ডপে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad