মাধবপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
Led Bottom Ad

মাধবপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/০৯/২০২৫ ২০:১০:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে আব্দুল করিম নামে এক সিএনজি  চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ( বুধবার)  দুপুরে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রাম থেকে আব্দুল করিমের লাশ উদ্ধার করে। আব্দুল করিম ওই  গ্রামের  তৈয়ব আলীর ছেলে


পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়,  আব্দুল করিম  পেশায় একজন সিএনজি  চালক ও পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।" সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।


এ বিষয়ে থানার ওসি মো. শহিদ উল্ল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ  হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad