সুনামগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় গরু আটক
Led Bottom Ad

সুনামগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় গরু আটক

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৫ ১৯:২৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত থেকে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।


বিজিবির তথ্য অনুযায়ী, সকাল সোয়া ছয়টার দিকে বাঙ্গালভিটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯০/৫-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান। পরে সেগুলো জব্দ করা হয়। আটক গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।


এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, “ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটক গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad