সুনামগঞ্জ-১ আসনে স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে চান সালমা নজির
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসনে স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে চান সালমা নজির

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৭/০৯/২০২৫ ২৩:৪৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির বলেছেন, “আমার স্বামী আপনাদের এমপি ছিলেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত এই এলাকার মানুষের উন্নয়ন নিয়ে ভাবতেন। তাঁর স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো আমি আপনাদের নিয়ে সমাপ্ত করতে চাই।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪৩তম খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমা নজির বলেন, “আমার স্বামী তিনটি পোর্ট খুলেছিলেন, যাতে মানুষ ব্যবসা-বাণিজ্য করে কর্মসংস্থান তৈরি করতে পারে। তাঁর শেষ ইচ্ছা ছিল নদীকেন্দ্রিক নৌ-পোর্ট চালু করা, যাতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। যদি ধানের শীষের মনোনয়ন পাই, আপনাদের দোয়া ও সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবায়ন করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, “আজ হাজার হাজার দর্শকের ভালোবাসায় আমি গর্বিত। আমি আপনাদের তৈরি কামরুল, সারাজীবন আপনাদের জন্য কাজ করতে চাই।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সদস্য চান মিয়া মাস্টার, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী, যুগ্ম আহ্বায়ক নজরুল শিকদার, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এনাম তালুকদার, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির মিয়া, যুবদল নেতা আজিজুর রহমান, ছাত্রদল নেতা মুন্না, রাহুল, রাব্বি, ওহি প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad