ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৮/০৯/২০২৫ ১৩:৫৩:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ছাতক থানার এসআই মোফাখখারুল ইসলাম ও এসআই গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার (মামলা নং-২৮, তারিখ ২২/০৭/২০২৫) সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ছাতক থানার এসআই সিকান্দার আলীর নেতৃত্বে পৌর শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে ইসলামপুর ইউনিয়নের মৌলভীরগাঁও (গনেশপুর) গ্রামের মৃত মফিজ আলীর ছেলে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ (ব্র্যান্ড এসি ব্ল্যাক ৩৭৫ এমএল) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৪০) দায়ের করা হয়েছে।

এছাড়া ছাতক থানার এসআই সাদেক ও এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে পৌরসভার মোগলপাড়া মহল্লা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি খয়রুল আলম (৫৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মকবুল আলীর ছেলে।

অন্যদিকে, শনিবার গভীর রাতে রাত্রিকালীন টহলের সময় এসআই (নিঃ) আখতারুজ্জামান উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের হরিনগর গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল আহাদ ওরফে লালা মিয়ার ছেলে ফুল মিয়া (২৮) কে গ্রেপ্তার করেন। তার বাড়ি থেকে ৪২ হাজার পিস সেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৭ হাজার ২০০ টাকা। এ ঘটনায় ফুল মিয়ার বিরুদ্ধে চোরাচালান মামলায় এজাহার দায়ের করা হয়েছে (মামলা নং-৪১)।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, গ্রেপ্তার চার আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad