দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম গ্রেফতার
Led Bottom Ad

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৮/০৯/২০২৫ ২৩:৪২:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভায় অংশ নেন জহিরুল ইসলাম। সভা শেষে উপজেলা পরিষদের পাশে একটি সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে গত বছরের নভেম্বরে দোয়ারাবাজার থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad