মাধবপুরে শিক্ষা প্রতিষ্টান গুলোতে হাত ধোয়া দিবস পালিত
‘হাত ধোয়ার নায়ক হোন’- এই প্রতিপাদ্য কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনি জানান,প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এই দিবসটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়। হাত পরিচ্ছন্ন রাখার মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল বিস্তার কমে। স্কুলছাত্রীদের মধ্যে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুস্থতার কারণে অনুপস্থিতি ২৯-৫৭ শতাংশ কমে।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান জানান, মাধবপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোঁয়া দিবস পালন করা হয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: