হবিগঞ্জে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা
Led Bottom Ad

বিজিবি ও পুলিশের তৎপরতায় প্রতিরোধ

হবিগঞ্জে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১৮/১০/২০২৫ ১০:০০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি সম্ভাব্য বড় ধরনের ডাকাতি অভিযান বিজিবি ও পুলিশের যৌথ তৎপরতায় প্রতিরোধ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর রাত ১১টার দিকে সুরমা চা বাগান এলাকায় একদল দুর্বৃত্ত গাছ কেটে সড়ক অবরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর ৫৫ ব্যাটালিয়নের হবিগঞ্জ বিজিবি দ্রুত টহলদল পাঠায়। হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবি দল পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছালে, একই সময়ে হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দলও সহায়তায় উপস্থিত হয়।


স্থানীয়দের সক্রিয় সহযোগিতা এবং বিজিবি ও পুলিশের তৎপরতায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকার গাছের কাটা অংশ সরিয়ে সড়ক যান চলাচল স্বাভাবিক করা হয়।


হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad