অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির চৌধুরী
Led Bottom Ad

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির চৌধুরী

১৬/০৬/২০২৫ ০৮:৪০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে আজ সোমবার (১৬ জুন) রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়েছে৷ নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি৷


চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁকে হসপিটালে ভর্তি করা হয়েছে৷ তাঁর সঙ্গে থাকা সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান বলেন, নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন৷ প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য আমরা শিগগিরই তাঁকে বিদেশে নিয়ে যাব৷


উল্লেখ্য, সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ৷ কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন৷ স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad