টাংগুয়ার হাওরের দূষণ রোধে করণীয় নিয়ে বেলার মতবিনিময় সভা

টাংগুয়ার হাওরের দূষণ রোধে করণীয় নিয়ে বেলার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৯/১০/২০২৬ ২৩:৪০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্ব ঐতিহ্য টাংগুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, দূষণ রোধ এবং পর্যটনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) সভাটি অনুষ্ঠিত হয়।

জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাসির আলম সবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বেলার সিলেট বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে। প্রধান অতিথির বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ্ শাহিদা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাংগুয়ার হাওর বর্তমানে পরিবেশগত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। হাওরের পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় মানুষের মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় হাওরে চলাচলকারী হাউসবোটের সংখ্যা, নিবন্ধন, পরিবেশগত ছাড়পত্র, পর্যটনের প্রভাব, ইঞ্জিনচালিত নৌযানের শব্দদূষণ, নিষিদ্ধ জালের ব্যবহার, প্লাস্টিক ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে ১২টি প্রশ্নের মাধ্যমে উপস্থিত ব্যক্তিদের মতামত নেওয়া হয়।

এ ছাড়া অতিরিক্ত পর্যটক ও হাউসবোট চলাচলের কারণে হাওরের পরিবেশ-প্রতিবেশ, মৎস্যসম্পদ এবং জেলে ও মাঝি সম্প্রদায়ের জীবিকার ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খসরুল আলম, হাবলু মিয়া, দৈনিক ভোরের ডাক-এর তাহিরপুর সংবাদদাতা শামছুল আলম আখঞ্জীসহ টাংগুয়ার হাওরপাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad