সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযান।

সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযান।

লতিফুর রহমান রাজু. সুনামগঞ্জ

২৯/১০/২০২৬ ১৮:০৪:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 জেলা প্রশাসনের নির্দেশনায় সহাকরী কমিশনার ভূমি আদিত্য পাল ২৮ অক্টোবর সুনামগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসী ও বেকারীতে অভিযান পরিচালনা করেন।  এতে শহরের উকিল পাড়া, কাজীর পয়েন্ট এলাকার কয়েক টি ফার্মেসী তে অভিযান পরিচালনা করে ঔষধ ও কসমেটিক্স আইন অনুযায়ী তিন টি মামলায় তিন জন কে অভিযুক্ত করে ৯ হাজার টাকা অর্থদণ্ড করেন। 

একই দিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান,  সুনামগঞ্জ সদর উপজেলায় একটি বেকারির দোকান এবং অননুমোদিত বেকারি পন্য সরবরাহকারীর দোকনে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১ টি মামলা দায়ের করে ১ জন অভিযু্ক্ত ব্যাক্তিকে ১৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং অননুমোদিত পণ্য সরবরাহ করায় এক দোকানিকে ১ টি মামলা দায়ের করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং লক্ষাধিক টাকার অননুমোদিত পণ্য জব্দ করা হয়।

জামালগঞ্জ উপজেলার ইউএনও শিল্পী রানী মোদক, ও ঐদিন সাচনা বাজারে এলপিজি দোকানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করার জন্য এবং মজুদ করে রাখার জন্য এক ব্যবসায়ীকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৬ ধারা অনুযায়ী ১ টি মামলা দায়ের করে ১ জন অভিযুক্ত ব্যাক্তিকে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ‎

এছাড়াও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দীন, একই দিন জগন্নাথপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে একজন ব্যাক্তি মাদকদ্রব্য সেবন করায় ১ টি মামলা দায়ের করে ১ জন অভিযু্ক্ত ব্যাক্তিকে ১০০ টাকা অর্থদন্ড এবং ৯০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

লতিফুর রহমান রাজু/পূজা বাড়াইক/প্রসি-26

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad