সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
Led Bottom Ad

হাইড্রোলিক হর্ণ জব্দ

সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/১০/২০২৫ ১৭:০৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের লক্ষ্যে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬-এর ৮(১) ধারা লঙ্ঘন করে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা অনুযায়ী পৃথক মামলায় মোট ৪ হাজার ৫শ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে জেলা পুলিশের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার সংযোজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, “পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

একই বক্তব্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বলেন, “শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি যানবাহনকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে এবং ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad