মৌলভীবাজারের চারটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইশ আটত্রিশটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। ঘোষণা অনুযায়ী মৌলভীবাজার-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি নাসির উদ্দিন মিঠু। বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে মৌলভীবাজার-১ আসন গঠিত।
মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু। কুলাউড়া উপজেলা নিয়ে এই আসন।
মৌলভীবাজার-৩ আসনে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে এই আসন।
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। তিনি এর আগেও এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: