বিএনপির মনোনয়ন পেলেন শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু
Led Bottom Ad

মৌলভীবাজার-১ আসন

বিএনপির মনোনয়ন পেলেন শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/১১/২০২৫ ২২:১৬:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।


তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। দলে তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, জনপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতার কারণে এবারও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে মনোনয়ন প্রদান করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


দলীয় মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সবসময় মাঠে ছিলাম, আছি এবং থাকব।”


স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, তাঁর নেতৃত্বে বড়লেখা ও জুড়ী উপজেলায় দল নতুনভাবে সংগঠিত হবে এবং আসন্ন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad