সুনামগঞ্জের ব্রাহ্মনগাঁও মাঠে ৪র্থ মিনি ফুটবল টুর্নামেন্ট আসর ১৫ নভেম্বর
সুনামগঞ্জের সদর উপজেলাধীন ব্রাহ্মনগাঁওয়ের দক্ষিন মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর অনুষ্ঠিত হচ্ছে ১৫ নভেম্বর। স্থানীয় ব্রাহ্মনগাঁও স্বপ্ননীল স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমকালো আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও সংগঠক জনাব কোহিনুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুরবান পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মো. বোরহান উদ্দিন, রঙ্গারচরের পর্তুগাল প্রবাসী মো. শাহেদ তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুরবাননগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান।
আয়োজকরা জানিয়েছেন, খেলায় এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এবারে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি এলইডি টেলিভিশন।
খেলায় জেলার বাহির থেকেও বিভিন্ন জেলা ও উপজেলার জনপ্রিয় ফুটবল টিম অংশগ্রহণ করবেন বলে আয়োজেকরা জানিয়েছে।
এদিকে খেলা সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে পরিচালানার লক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে একাধিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: