তাহিরপুরে যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট অভিযানে নৌকা জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ ক্ষতিসাধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু। অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা ও নৌপুলিশের সদস্যরা।
অভিযানের সময় শিমুল বাগান এলাকার যাদুকাটা নদীতে অবৈধ পার কাটার আলামত পাওয়া যায়। অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি স্টিলবডি নৌকা জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। তীরবর্তী অন্যান্য এলাকায় পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক বলে জানানো হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের অনুরোধ রইল।
এ রহমান
মন্তব্য করুন: