মাধবপুরে পৌর বিএনপির সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার : ছাত্রদলের ফুলেল অভ্যর্থনা
Led Bottom Ad

মাধবপুরে পৌর বিএনপির সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার : ছাত্রদলের ফুলেল অভ্যর্থনা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৩/১১/২০২৫ ২০:৪৯:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তে উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের নেতারা আব্দুল আজিজকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহামেদ সাব্বির, সৈয়দ সঈদ উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল বারী খান শাকিল, সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিদয় শিকদার, মনতলা শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ মিয়া, পৌর ছাত্রদল নেতা ইমরান আহামেদ দিপু, শেখ মাহিন, আরমান আহামেদ, মাহবুব হোসাইনসহ অন্যান্য নেতাকর্মী।

ছাত্রদল নেতারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মাধবপুর বিএনপির নেতৃত্ব আরও সুসংগঠিত হবে এবং আন্দোলন-সংগ্রাম আরও শক্তিশালী হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad