নবীগঞ্জে পিডিবি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড
Led Bottom Ad

বড় ধরনের ক্ষতি হয়নি

নবীগঞ্জে পিডিবি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১২/২০২৫ ২১:০৬:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নিয়ন্ত্রিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিবিয়ানা-১ প্রকল্পের জন্য বরাদ্দকৃত খালি জায়গায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে এলাকাজুড়ে মুহূর্তে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, খালি জায়গাটিতে পরিত্যক্ত ফিল্টার, ব্যবহৃত মালামাল ও শুকনো ঘাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে উৎপাদন কেন্দ্রের নিজস্ব ফায়ার ইউনিট এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিব মিয়ার নেতৃত্বে আরও একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।”

ফায়ার সার্ভিস জানায়, আগুন আরও কিছু সময় নিয়ন্ত্রণে না আনতে পারলে আশপাশের স্থাপনাগুলো ঝুঁকিতে পড়তে পারত। তবে দ্রুত প্রচেষ্টার কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আগুনের উৎস নিয়ে তদন্ত চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad