হবিগঞ্জে ঢাকা–সিলেট রেলপথে ঝুঁকিপূর্ণ ২০ লেভেলক্রসিং বন্ধ
Led Bottom Ad

হবিগঞ্জে ঢাকা–সিলেট রেলপথে ঝুঁকিপূর্ণ ২০ লেভেলক্রসিং বন্ধ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/১২/২০২৫ ২১:১৩:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলার চার উপজেলার ওপর দিয়ে চলা ঢাকা–সিলেট রেলপথে ঝুঁকিপূর্ণ ২০টি লেভেলক্রসিং বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের তথ্য অনুযায়ী, এ পথে মোট ৪৬টি অনুমোদনহীন লেভেলক্রসিং রয়েছে। এর মধ্য থেকে প্রথম ধাপে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি লেভেলক্রসিং বন্ধ করা হয়েছে। ধাপে ধাপে বাকি ২৬টিও বন্ধ করা হবে।

রেলওয়ে প্রকৌশল বিভাগ জানায়, স্থানীয়ভাবে গড়ে উঠা এসব অরক্ষিত লেভেলক্রসিংয়ে নিরাপত্তা কাঠামো নেই, নেই সিগন্যালম্যানও। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

হঠাৎ চলাচলের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিকল্প সড়ক বা ওভারপাস–আন্ডারপাস নির্মাণ ছাড়াই রাস্তাগুলো বন্ধ করে দেওয়ায় দুর্ভোগ তৈরি হয়েছে।

বাহুবল উপজেলার মির্জাটুলা সড়ক, শায়েস্তাগঞ্জ হাইস্কুল সড়ক, পশ্চিম বড়চর এবং রেলওয়ে হাসপাতাল লেভেলক্রসিংয়ে শিক-খুঁটি বসিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আমীন বলেন, “হঠাৎ করে রাস্তা বন্ধ হওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আগে বিকল্প পথ তৈরি করা উচিত ছিল।”

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনা কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুমোদনহীন লেভেলক্রসিংগুলো বন্ধ করা হচ্ছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad