মাধবপুরে ব্র্যাক সীডের উদ্যোগে কৃষি কর্মশালা অনুষ্ঠিত
Led Bottom Ad

মাধবপুরে ব্র্যাক সীডের উদ্যোগে কৃষি কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৭/০৫/২০২৬ ১৩:৫৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) মাধবপুর টেরিটরির ৬৫ জন ডিলার, রিটেইলার ও বীজ ব্যবসায়ী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বীজ উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে নিরাপদ, আধুনিক ও টেকসই ধারায় এগিয়ে নিতে মানসম্মত বীজ ও উত্তম কৃষি পদ্ধতির কোনো বিকল্প নেই। কৃষকদের সচেতনতা বাড়াতে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু), ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মাধবপুর টিএসও মো. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনিছুর রহমান, (আরএসএম), ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, হবিগঞ্জ রিজিওন।

এ ধরনের উদ্যোগ কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সঠিক বীজ ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad