১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চরমোনাই পীর
দাওয়াতি সফরে ১৪ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ উর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌদ্দ দিনের সফরে পীর সাহেব চরমোনাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন, বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতী সভায় বক্তব্য রাখবেন। এছাড়াও ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: