শ্রীমঙ্গলে চা বাগানের লেকে মিলল অটোরিকশা চালকের মরদেহ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের লেকের পানিতে ডুবে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি অটোরিকশা চালক বলে জানা গেছে। তার ব্যবহৃত অটোরিকশাটি “সুরমা ভেলি” সদস্য নম্বর-১২ হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভাড়াউড়া চা বাগানের লেকে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে এখনো তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
এ রহমান
মন্তব্য করুন: