লাখাইয়ে কাইঞ্জা বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
হবিগঞ্জের লাখাই উপজেলার কাইঞ্জা বিলের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা চলে এই সহিংসতা, এতে নারী-শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপনের অনুসারী ও শিবপুর গ্রামের বিএনপি নেতা হারিছ মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে রাতে সংঘর্ষের পর সোমবার আবার দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়।
সংঘর্ষে কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ওসি কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, “পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।”
ডি আর ডি
মন্তব্য করুন: